চতুর্থ প্রান্তিকে বিক্রিত অর্ধেক ফোনই হবে চীনা

১ নভেম্বর, ২০২০ ০১:৩২  
বাজারে চীনা স্মার্টফোন বেশ জোরালোভাবে দখলদারিত্ব চালাচ্ছে, ইতিমধ্যেই তাদের মধ্যে কয়েকটি কোম্পানি অন্যতম বৃহত্তম হ্যান্ডসেট নির্মাতা হিসেবে স্বীকৃতিও পেয়েছে। যদি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা না পেতো তাহলে চলতি বছরের শেষ নাগাদ হুয়াওয়ে বিশ্বের শীর্ষ স্মার্টফোন কোম্পানি হতো বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বাজারের শীর্ষ ৫ স্মার্টফোন কোম্পানির মধ্যে হুয়াওয়ে রয়েছে, এছাড়া এই তালিকার মধ্যে রয়েছে শাওমি এবং ভিবো। অপো, রিয়েলমি এবং ওয়ানপ্লাসের মতো কোম্পানিগুলোও স্মার্টফোন বাজারে কিছুটা সফল হয়েছে। একই সময়ে, সকল চীনা ভেন্ডরই শুধুমাত্র চীন নয়, এর বাইরেও উপস্থিতি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। বিশ্লেষকরদের মতে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিক্রিত দুইটি ফোনের মধ্যে একটিই থাকবে চীনা কোম্পানির। অন্যভাবে বললে, বিক্রিত ৫০ শতাংশ ফোনই চীনের তৈরি হবে। ডিবিটেক/বিএমটি